উৎপাদন বাড়াতে পুরনো কৃষি পদ্ধতি বদলাতে হবে: কৃষিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, কৃষিতে অনুন্নত সরঞ্জাম ও আধুনিক পদ্ধতির অভাবে চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে না। এতে অতিরিক্ত উৎপাদন ব্যয়ে লোকসানের মুখে পড়ছেন কৃষকরা। কাজেই দেশের পুরোনো কৃষি পদ্ধতি বদলানোর কোনো বিকল্প নেই।

শুক্রবার বসুন্ধরা কনভেনশন সিটিতে (আইসিসিবি) ভারত-বাংলাদেশ কৃষি যান্ত্রিকীকরণ সামিটের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

আবদুর রাজ্জাক বলেন, কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণ ও কৃষকদের উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচয় করে দেওয়ার বিকল্প নেই। এ জন্য ভারতের কৃষিতে যেসব উন্নত প্রযুক্তির ব্যবহার হয়, তার সুবিধা নেবে বাংলাদেশ।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় অংশীদার বাংলাদেশ। এ দেশের কৃষিখাতে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ করবে ভারত। এছাড়া ভারতীয় কৃষিযন্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো বাংলাদেশে কারখানা খুলবে।

বিপুল জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, ১৯৭১ সালে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে তা আরও শক্তিশালী হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান