,

আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে: আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের কোনো আপত্তি নেই। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছে।

বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একটি সংবিধান আছে। সংবিধানে জাতীয় নির্বাচন কিভাবে হবে তা লিখা আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।’

এর আগে আইনমন্ত্রী সকাল সোয়া ১০টায় আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছান। এ সময় স্টেশনে উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংঠনের নেতাকর্মীদের নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

এ ছাড়া আখাউড়া থেকে কসবা যাওয়ার পথে আনিসুল হক পৌরশহরের রাধানগর হাজী মহল্লায় পুনঃনির্মিত মসজিদে নূরের উদ্বোধন করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯