সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেচ মৌসুমে লোডশেডিং থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আসছে সেচ মৌসুমে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন জ্বালানি বিদ্যুৎ ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম ডিআরএমসি জাতীয় বিজ্ঞান কার্নিভাল ২০২৩-এর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, চাহিদার সঙ্গে সমন্বয় রেখে উৎপাদন বাড়ানো হচ্ছে। কৃষকরা সেচের সময় পিক ও অফ পিক আওয়ার মেনে চললে ভালো ফল পাবেন। একই সঙ্গে বিদ্যুতের দাম পর্যায়ক্রমে সমন্বয় করা হবে

তিনি বলেন, ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন গ্যাস চেয়েছিলেন। আমরা গ্যাসের মূল্যেরও সমন্বয় করছি। আমরা এখন এপ্রিল থেকে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়ার পরিকল্পনা করছি। ভোলায় যে গ্যাস পাওয়া গেছে, তা আগামী দুইমাসের মধ্যে জাতীয় গ্রিডে সংযোগ করা হবে।

সেচের মৌসুমে লোডশেডিংয়ের বিষয়ে প্রশ্ন করা হলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘লোডশেডিংটা ওই রকম না। বিভিন্ন জায়গা থেকে আমরা ম্যানেজ করছি। কিছু কিছু জায়গায় লোডশেডিংয়ের সমস্যা দেখা দিচ্ছে। সেচের জন্য আমরা যে সময় নির্ধারণ করেছি ওই সময় সেচযন্ত্র চালালে তেমন সমস্যা হবে না।’

এর আগে, গত ২৪ জানুয়ারি বিদ্যুৎ ভবনে সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সেচ মৌসুমে অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। সার্বিক সমন্বয়ের মাধ্যমে তদারকি জোরদারের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন। রক্ষণাবেক্ষণের নামে যেন অহেতুক সময় নষ্ট না হয় বিষয়টি গুরুত্ব দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে