সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণ মামলায় সৎ বাবার যাবজ্জীবন কারাদন্ড

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় সৎ বাবাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান । দন্ডপ্রাপ্ত আসামী জয়নাল আবেদীন মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের বাসিন্দা।

রায়ের বিবরণে জানা যায়, প্রথম স্বামীর সাথে বনাবনী না হওয়ায় শিশু কন্যাকে নিয়ে জয়নাল আবেদীনের সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রোজিনা বেগম। বিয়ের পর স্বামীর সাথে মহেশপুরের স্বরুপপুর গ্রামে রোজিনা বাবার বাড়িতে বসবাস করতে থাকে। প্রতিদিনের মত সকালে হাটতে বের হয় রোজিনা বেগম। বাড়িতে ফিরে দেখে শিশু কন্যাকে ধর্ষণে চেষ্টা করছে জয়নাল আবেদীন। পরে অন্যদের সহযোগীতায় তাকে আটক করা হয়। ওইদিন ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে জয়নাল আবেদীনের বিরুদ্ধে মহেশপুর থানায় রোজিনা বেগম বাদী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করে।

২০১৯ সালের ১৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দুপুরে আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন আদালতের বিচারক। রায়ের পর আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে