,

ডিসিদের তৈরি থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমরা ডি‌সি‌দের ব‌লে‌ছি দেশবাসী সুষ্ঠু ও গ্রহণ‌যোগ্য নির্বাচন চা‌চ্ছে। সারা বিশ্ব সেদিকেই তাকি‌য়ে আছে। সুষ্ঠু নির্বাচ‌নের জন্য আপনাদের ভূ‌মিকাই প্রাধান্য পা‌বে, মুখ্য হ‌বে। সে জন্য আপনারা নিজেরা তৈ‌রি থাকুন।’

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃ‌তি মিলনায়ত‌নে জেলা প্রশাসক (ডিসি) সম্মেল‌নের শেষদিন স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কার্য অধিবেশনে এ নি‌র্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা বলেছি, আমাদের নিরাপত্তা বাহিনী এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তাদের দেশপ্রেম, তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা তারা এখন পরিপূর্ণ। কাজেই নির্বাচনের সময় যা প্রয়োজন, তাদের অভিজ্ঞতা ও তাদের দক্ষতা দিয়ে যেকোনো পরিস্থিতি তারা মোকাবিলা করতে পারবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই সময় তো আমাদের করণীয় কিছু থাকবে না। মন্ত্রণালয় শুধু রুটিন ওয়ার্ক করবে। মূল দায়িত্বে থাকবে ইলেকশন কমিশন। নিরাপত্তা বাহিনী তাদের কাছেই ন্যস্ত হবে। ‌পু‌লিশ, বি‌জি‌বি, কোস্ট গার্ড, আনসার- সবাই নির্বাচন কমিশনের অধীনে থাকবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯