,

যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে অনলাইনে আবেদনের সুযোগ

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) যমুনা ফিউচার পার্কে একটি ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার (ভিএএফসি) উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। আজ বৃহস্পতিবার তিনি এটির উদ্বোধন করেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কেন্দ্রটি অনলাইনে ভিসা আবেদন ফরম পূরণ করার সুবিধা প্রদান করবে।

অনলাইন ভিসা আবেদন বাধ্যতামূলক হওয়ার পর থেকেই এ ধরনের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপন করার জন্য অনুরোধ করা হয়েছে, যেখানে কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ সুবিধা নেই—এমন আবেদনকারীরা তাদের পাসপোর্ট/নথিপত্র নিয়ে ভিএএফসি-তে আসতে পারেন এবং অনলাইন ভিসার সুবিধা গ্রহণপূর্বক আবেদনপত্র পূরণ করে সেটা প্রিন্ট করাতে পারেন।

যারা নিজে নিজে ভিসা আবেদন ফরম পূরণ করতে পারেন না, তারা এজেন্টের দ্বারস্থ হয়ে অনেক খরচ করে ভিসা আবেদনপত্র প্রস্তুত করতেন। ভিএএফসি-তে ফরম পূরণ করতে ২০০ টাকা ফি দিতে হবে। এটি হবে আইভ্যাক প্রদত্ত একটি ঐচ্ছিক মূল্য সংযোজিত পরিষেবা। চাহিদার ওপর নির্ভর করে বাংলাদেশের অন্য আইভ্যাকসমূহেও এই সুবিধা চালু করা হবে।

বাংলাদেশে অবস্থিত ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাকসমূহ) ২০০৫ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক ঢাকা ২০১৮ সালের জুলাই থেকে কার্যক্রম শুরু করে, যা বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।

 

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন