,

আ. লীগ নয়, বিএনপি-জাপা প্রশাসনকে দলীয়করণ করেছে: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান সরকার প্রশাসনকে কখনো দলীয়করণ করেনি, করারও পরিকল্পনা নেই। জাতীয় পার্টি (জাপা) ও বিএনপি আমলে প্রশাসনকে দলীয়করণ করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের সঙ্গে বসা সরকারের নিয়মিত একটি কার্যক্রমের অংশ। তাদের মাধ্যমেই সরকারের কাজগুলো বাস্তবায়ন হয়। প্রশাসনের কর্মকর্তাদের এসএসবির মাধ্যমে নিজেদের যোগ্যতা অনুযায়ী উত্তীর্ণ হয়েই পদে বসতে হয়। যারা বসেছেন তারা যোগ্যতা অর্জন করেই বসেছেন। আমরা কোনো দলীয়করণ করিনি বরং বিএনপি এবং এরশাদের সময়ে দলীয়করণ হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘জেলা পর্যায়ে অনেক অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপি টিভি এবং ইউটিউব চ্যানেল রয়েছে। যেগুলো বিভিন্ন সময়ে গুজব ছড়ায়। আমরা ১৭০ টির বেশি অনলাইন, একই সংখ্যার প্রিন্ট পত্রিকার পাশাপাশি বেশ কিছু টিভি চ্যানেলকেও নিবন্ধন দিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন