সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কে এই কানু?

news-image

বিনোদন প্রতিবেদক : চরিত্রটি রহস্যময়। বয়সের ছাপ ছুঁয়ে গেছে শীররজুড়ে। কিন্তু তার চলনে-বলনে আছে নানা রহস্য। ষাটোর্ধ্ব এই মানুষটির নাম কানু। যিনি চট্টগ্রাম কাপ্তাই অঞ্চলের বনফুল গেস্ট হাউজের দায়িত্বে আছেন। কে এই কানু? অনেকেই তাকে চিনতে পারছেন না! অথচ মেকাপের আড়ালে থাকা এই মানুষটি সবার চেনা। তার সঙ্গে অভিনেতা শাহেদ আলীর খুব মিল রয়েছে। আসলেই কি তাই!

হ্যাঁ, তিনি অভিনেতা শাহেদ আলীই। তবে গল্পের প্রয়োজনে তাকে এমন রূপ ধরতে হয়েছে। ‘বনফুল’ শিরোনামের একটি নাটকের জন্যই এমন সাজ। প্রেম ও রহস্যময় গল্পের এই নাটকে ষাটোর্ধ্ব কানুর চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর গল্পটিও মূলত তাকে ঘিরে। এছাড়াও নাটকে রেজা-মিলির চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও নাজিয়া হক অর্ষা।

কাজটি প্রসঙ্গে শাহেদ আলী বলেন, ‘গতানুগতিক কাজের বাইরে গিয়ে কাজটি করা। নির্মাতাও সবাইকে নিয়ে সততার সঙ্গে গল্পটা বলার চেষ্টা করেছেন। এ ধরনের কাজ ইদানীং খুব কম। গল্পের কারণে কাপ্তাই অঞ্চলে অনেকদিন থাকতে হয়েছে আমাদের। আশা করি, গল্পটি সবার ভালো লাগে।’

‘বনফুল’র নির্মাতা পঙ্কজ চৌধুরী রনি জানান, নাটকটি আগামীকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে