সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৪ দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে চার দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার বেলা ১১টার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচি পালন করবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে এই কর্মসূচি করবে দলটি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, উত্তর বিএনপি ২৮ জানুয়ারি দুপুর ২টায় সুবাস্তু টাওয়ার থেকে রামপুরা হয়ে আবুল হোটেল এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর ১০ পর্যন্ত এ কর্মসূচি পালন করবে। আর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগ্ধা থেকে মালিবাগ পর্যন্ত এ কর্মসূচি পালন করবে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানান উপস্থিত সাংবাদিকরা।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী