,

কারাগারে স্যালাইন দিয়ে রাখা হয়েছে রিজভীকে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীকে কারাগারে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আজ বুধবার এ কথা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন।

আজ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ফজলুল হক মিলন । তিনি বলেন, ‘রুহুল কবির রিজভী অসুস্থ। তাকে কারা হাসপাতালে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।’

আজ একই কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও বিএনপির কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম রবি। খায়রুল কবির খোকন বলেন, ‘কারাগারে বহু নেতাকর্মী মানবেতর জীবনযাপন করছে।’

এদিকে, রিজভীর অসুস্থায় চিন্তায় রয়েছে তার পরিবার। তারর স্ত্রী আরজুমান আরা আইভী জানিয়েছেন, কারাবন্দি রিজভীর বিষয়ে কোনো তথ্য দেওয়া হচ্ছে না।

আরজুমান আরা আইভী বলেন, ‘আমি কারা কর্তৃপক্ষকে বারবার ফোন দিলেও ফোন ধরছে না। কারাগারে গিয়ে যোগাযোগ করলে জেল সুপার দেখা করেননি। ডেপুটি জেলার আমিনুর রহমান আমাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে বলেন, ‘‘রিজভী সাহেব ভালো আছেন, তাকে চিকিৎসকরা দেখাশুনা করছেন, আপনি চলে যান’’।’

রুহুল কবির রিজভীর উন্নত চিকিৎিসার জন্য বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তরসম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি অবিলম্বে রিজভীর উন্নত চিকিৎিসার জন্য কারাগারের বাইরে বিশেষায়িত কোনো হাসপাতালে হস্তান্তর করার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

প্রিন্স বলেন, ‘অন্যথায়, আল্লাহ না করুন, রিজভী আহমেদের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর দায়ভার সরকারকেই নিতে হবে। একই সঙ্গে কারাগারে তার বিষয়ে স্পষ্ট করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১