,

মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলে আদিল

news-image

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে নাস্তা তৈরির গরম তেলে পড়ে এক শিশু মারা গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই শিশুর নাম আদিল। তার বয়স চার বছর। সে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রবাসী আবু তৈয়বের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, গত ২০ জানুয়ারি সন্ধ্যায় আদিলের মা নাস্তা তৈরির জন্য কড়াইয়ে তেল দেন। এ সময় আদিল দৌঁড়ে তার মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলের কড়াইতে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনার পাঁচদিন পর আজ তার মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. জহির উদ্দিন বলেন, ‘গরম তেলে দগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। আমি ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেছি। পরিবারের কারও কোনো অভিযোগ নেই, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান