বাঁধাকপি দিয়ে গরুর মাংস

news-image

শীতকালে একটি সুস্বাদু খাবার হলো বাঁধাকপি দিয়ে গরুর মাংস। এটি তৈরি করা যায় খুব অল্প সময়েই। আবার তৈরিতে উপকরণও খুব বেশি লাগে না। ঝটপট বাঁধাকপি দিয়ে গরুর মাংস তৈরির রেসিপি-

যা লাগবে-

মাংস- ১ কেজি, বাঁধাকপি সেদ্ধ- ২-৩ কাপ, টক দই- ২-৩ টেবিল চামচ, পেঁয়াজ বাটা- ৪ টেবিল চামচ, আদা বাটা- ১ টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া- ১ চা চামচ, এলাচি- ২-৩ টি, দারুচিনি- ২ টুকরা, তেজপাতা- ২-৩টি, হলুদ গুঁড়া- ১-২ চা চামচ, মরিচ গুঁড়া- ১-২ চা চামচ, জিরা গুঁড়া- ১ চা-চামচ, কাঁচা মরিচ- ৪-৫টি, লবণ- স্বাদমতো, তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন-

প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে হালকা ভাপ দিয়ে রাখুন। এবার মাংসের সঙ্গে সব মসলা একসঙ্গে মাখিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এরপর একটি পাত্রে তেল দিয়ে এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে পাঁচফোড়ন দিন। এখন মাখানো মাংস দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন। কিছুটা শুকিয়ে আসলে অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ না হওয়া পর্যন্ত অল্প অল্প করে গরম পানি দিয়ে অপেক্ষা করুন। ঝোল ঘন হয়ে আসলে বাঁধাকপি দিয়ে নেড়ে ঢেকে দিন। অল্প আঁচে রান্না করুন। এবার কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রেখে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান