,

কারওয়ান বাজারে সাংবাদিকের ওপর হামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুজন সাংবাদিকের ওপর হামলা হয়েছে। এ সময় টেলিভিশনের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারের রেল ক্রসিংয়ে এই হামলা হয়। হামলাকারী মাদক কারবারিদের পরিচয় পাওয়া যায়নি। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলায় আহতরা হলেন এসএটিভির স্টাফ রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরা পারসন টি এইচ মুসলিম।

হামলার বিষয়ে আহত তাইফুর রহমান তুহিন বলেন, র‌্যাবের একটি অনুষ্ঠান শেষ করে কারওরান বাজার দিয়ে ফিরছিলেন। এ সময় তাদের ওপর মাদক কারবারিরা হামলা করে। তাদের ছোড়া ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে যায় এবং তারা দুজন আহত হন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাংবাদিকদের ওপর হামলার পর দুই থানার পুলিশ ফোর্স ও রাজারবাগ থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে আসা হয়। পরে কারওয়ান বাজার রেল ক্রসিং ও আশপাশের এলাকায় সাড়াশি অভিযান চালানো হয়। সেখান থেকে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তাইফুর রহমান তুহিনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯