,

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি শিক্ষার্থী আশিক

news-image

নিজস্ব প্রতিবেদক : পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী আশিক উজ্জামান।

আজ মঙ্গলবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত ফলাফল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আজ বিকেলে বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ও সহকারী জজ হিসেবে মনোনীত ১০৩ জনের তালিকা প্রকাশ করা হয়। এতে ১০৩ জনের মধ্যে ১৬৫৭৭ নম্বরধারী শিক্ষার্থী মেধাক্রমে প্রথম হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এই রোল নম্বরধারী শিক্ষার্থী রাবির আইন বিভাগের ৪০তম ব্যাচের মাস্টার্সের শিক্ষার্থী আশিক বলে নিশ্চিত করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর।

তিনি বলেন, টানা তৃতীয়বারের মতো আমাদের বিভাগ থেকে বিজিএস পরীক্ষায় শিক্ষার্থীরা প্রথম স্থান দখল করেছেন। বিভাগের শিক্ষকদের প্রচেষ্টা ও নির্দেশনায় এই সফলতা এসেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আশিকের সাফল্য আমাদের বিভাগকে আরও গৌরবান্বিত করল।

আশিক পঞ্চগড়ের বোদা উপজেলার বালাভীড় এলাকার মো. আহসান হাবিব ও মোছা. আলাতুন বেগমের সন্তান। ২০১৪ সালে রংপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং ২০১৬ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস করে ভর্তি হন রাবির আইন বিভাগে। অনার্সের ফলাফলে বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন তিনি।

সফলতার বিষয়ে আশিক বলেন, ‘আমার সফলতার পেছনে পরিবারের অবদান সব থেকে বেশি। পিতা-মাতার অনুপ্রেরণায় আমি এই পর্যায়ে এসেছি। শিক্ষকদের অবদানও কোনো অংশে কম নয়। বিশেষ করে বিভাগের নির্দেশনা আমাকে এই ফলাফলশিক্ষকদের দিক অর্জনে সহায়তা করেছে।’

এর আগে ১৩তম বিজিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন রাবির আইন বিভাগের শিউলী নাহার এবং ১৪তম পরীক্ষায় সুমাইয়া নাসরিন শামা।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১