,

কারাগারে গুরুতর অসুস্থ রিজভী, বিএনপির উদ্বেগ

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পাকস্থলীতে সমস্যার কারণে কোনো খাবার খেতে পারছেন না তিনি। আজ মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ কথা বলেন।

তিনি বলেন, কারাগারে রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হওয়ার খবর পেয়ে বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করছে। অবিলম্বে উন্নত চিকিৎিসার জন্য তাকে কারাগারের বাইরে বিশেষায়িত কোনো হাসপাতালে হস্তান্তর করা ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

প্রিন্স বলেন, আমরা গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার সঙ্গে জানাচ্ছি কারান্তরীণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মারাত্মকভাবে অসুস্থ। গত দুই দিন ধরে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং কোনো খাবার খেতে পারছেন না। রুহুল কবির রিজভীর স্ত্রী আঞ্জুমান আরা আমাদের বিষয়টি জানিয়েছেন। তিনিও এ বিষয়ে বার বার যোগাযোগ করে কোন কিছু জানতে পারছেন না।

ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক বলেন, আপনারা জানেন, রুহুল কবির রিজভী আগে থেকেই অসুস্থ ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি হরতালে গুলিবিদ্ধ হয়েছিলেন। সে সময় এবং পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় তার শরীরে অপারেশন হয়। গত দুই বছরে তিনি হৃদরোগে ও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়াও তিনি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও কারাগারে বন্দী থাকাবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। অন্যথায় আল্লাহ না করুন, যদি কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে এর দায়ভার সরকারকে নিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১