,

গীতিকার বিশুর দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস

news-image

বিনোদন প্রতিবেদক : অকাল প্রয়াত গীতিকার বিশু শিকদারের দুই মেয়ের সার্বিক দায়িত্ব নিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। বিশু শিকদারের ছোট ভাই শাহ আলম শিকদার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার সদ্য প্রয়াত বড় ভাই বিশু শিকদারের দুই মেয়ে সঙ্গীতা ও রাফিয়ার সার্বিক দায়িত্ব নিয়েছেন জেমস।’

এর আগে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামে যান জেমস। তিনি সেখানে বিশুর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় বিশুর পরিবারকে সার্বিক সহযোগিতা এবং তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে সঙ্গীতা ও দ্বিতীয় শ্রেণি পড়ুয়া রাফিয়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

জেমসের সফরসঙ্গী হিসেবে মুখপাত্র রবিন ঠাকুরসহ নগর বাউল ব্যান্ডের শিল্পী ও কলাকুশলীরা এ সময় উপস্থিত ছিলেন।

গত শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বিশু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। পরদিন রোববার সকাল ১০টায় ধোপাদহ গ্রামের ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিশু মূলত জেমসের জন্যই গান লিখতেন। এমনকি জেমসের বহু গানের সহ-গীতিকারও ছিলেন তিনি। জেমসের প্রকাশিত সর্বশেষ গান ‘আই লাভ ইউ’-ও যৌথভাবে লেখা। নগর বাউলের ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম থেকে জেমস-বিশু জুটির সূত্রপাত হয়। এরপর জেমসের প্রায় সব ক’টি অ্যালবামের বেশিরভাগ গানই বিশুর লেখা।

বিশুর লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ ইত্যাদি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির