,

প্যারোলে ছাড়া পেয়েই তলোয়ার হাতে রাম রহিম!

news-image

অনলাইন ডেস্ক : প্যারোলে মুক্তি পেয়ে ফের বিতর্কের মুখে ভারতের ডেরা সাচ্চা সওদা নামের ধর্মীয় গোষ্ঠীর প্রধান গুরমিত রাম রহিম সিংহ। জেল থেকে বেরিয়েই ‘স্বাধীনতা উদ্‌যাপন’ করতে তলোয়ার দিয়ে কেক কাটতে দেখা গেছে দেশটির স্বঘোষিত এই ধর্ম গুরুকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ধর্ষণ ও খুনের অপরাধে সাজাপ্রাপ্ত রাম রহিম ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পাওয়ার পর গত শনিবার বাগপতের বারনাওয়া আশ্রমে পৌঁছান। সেখানেই তাকে কেক কাটতে দেখা গেছে। সেই দৃশ্যের ছবি প্রকাশ্যের আসতে ভারতজুড়ে শোরগোল পড়েছে।

এর আগেও গুরমিতকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে দিল্লির মহিলা কমিশনসহ একাধিক সংগঠন হরিয়ানা সরকারের নিন্দা করেছে। এর মধ্যেই তার তলোয়ার দিয়ে কেক কাটার ছবি আরও বিতর্ক বাড়িয়ে দিয়েছে। অস্ত্র আইনের অধীনে তরবারি দিয়ে কেক কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই নিয়েও সরব হয়েছেন অনেকে।

সম্প্রতি রাম রহিমের অনেক অনুগামী তার এই ‘স্বাধীনতা উদ্‌যাপন’ অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার অনেক বিজেপি নেতারাও। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কৃষাণলাল পানওয়ার এবং সাবেক মন্ত্রী কৃষাণকুমার বেদীও। তানিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

গত বছর ১৪ অক্টোবর গুরমিতকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া জেলে ফেরত পাঠানো হয় ২৫ নভেম্বর। ডেরার ম্যানেজার রঞ্জিত সিংহকে খুন ও সিরসার আশ্রমে দুই শিষ্যকে ধর্ষণের অভিযোগে ডেরা সাচা সৌদা প্রধানকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাবাসের রায় দিয়েছিল দেশটির আদালত।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির