,

মামলার বাদীকে ধরে নিয়ে গেল পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাদী স্বেচ্ছাসেবক দলের নেতা ইমতিয়াজ হাসান জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সোমবার রাতে জনিকে রাজধানীর স্বামীবাগের বাসা থেকে পুলিশ ধরে নিয়ে যায় বলে ইশরাক জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইশরাক লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে হামলার ঘটনায় আমাদের করা মামলা তদন্ত করতে এসে উল্টো বাদীকে ধরে নিয়ে গেল পুলিশ। ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন ইশরাক। তাতে দেখা যায়, কয়েকজন মিলে পুলিশের একটি ভ্যানকে আটকানোর চেষ্টা করছেন। ভ্যানচালক ক্রমাগত হর্ন বাজাচ্ছেন, একটু ফাঁক পেতেই পুলিশের গাড়িটি জোরে টান দিয়ে বের হয়ে যায়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, গোলাপবাগে গত ১০ ডিসেম্বর পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় যাত্রাবাড়ী থানার মামলায় সন্দেহভাজন হিসেবে জনিকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে জনির স্ত্রী শাহনাজ মুক্তার দাবি, রাত ৮টার দিকে শামসুল আলম নামের একজন পুলিশ সদস্য তাদের বাসায় যান। জনির করা মামলার বিষয়ে কথা বলতে চান জানিয়ে তার সঙ্গে জনিকে যেতে বলেন। জনি ওই পুলিশ সদস্যের সঙ্গে কোথাও যেতে রাজি হচ্ছিলেন না। পরে ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মো. বুলবুলের বাসার নিচে গিয়ে কথা বলতে রাজি হন।

বুলবুলের বাসায় যাওয়ার জন্য নিচে নামতেই পুলিশ জনিকে জোর করে গাড়িতে তুলে নেয়। জনিকে গ্রেপ্তারের খবর পেয়ে সেখানে ছুটে যান বিএনপি নেতা ইশরাক। তবে ততক্ষণে পুলিশ ভ্যানটি জনিকে নিয়ে চলে যায় বলে জানান মুক্তা।

গত বছরের ৪ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের সমর্থনে লিফলেট বিতরণের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ইশরাকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। ইশরাক ওই ঘটনায় ছাত্রলীগকে দায়ী করে আসছেন।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১