,

মগবাজারে ময়লার ড্রামে বিস্ফোরণ, প্রকৌশলীসহ আহত ৪

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ময়লার ড্রাম থেকে বিস্ফোরণের ঘটনায় প্রকৌশলীসহ ৪ শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বড় মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অগ্রণী অ্যাপার্টমেন্ট লিমিটেডের প্রকৌশলী সাইদুল ইসলাম (৩৫), ডিপিডিসি ঠিকাদারের অধীন শ্রমিক আবু কালাম (২৫), মো. শাহিন (৩০) ও মো. তারেক (২০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতালে আসা সাইদুল ইসলামের সহকর্মী বলেন সরোয়ার বলেন, ‘সাইদুল হেঁটে অফিসে আসছিলেন। যতটুকু জানতে পেরেছি ময়লার ড্রাম থেকে বিস্ফোরণ হওয়ায় তিনিসহ আরও অনেকে আহত হন।’

শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মহিউদ্দিন বলেন, ‘আমরা রাস্তায় বালু ফেলার কাজ করছিলাম। হঠাৎ পাশ থেকে বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণ আহত হয়‌। কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে বলতে পারছি না। তবে পাশের একটি ফার্মেসি থেকে ধোয়া ও বিকট শব্দে কিছু কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ে।’

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মগবাজারে বিস্ফোরণে যারা আহত হয়েছেন তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯