,

দেশে নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক মিলবে ২ কোটি ঘনফুট

news-image

ভোলা প্রতিনিধি : ভোলা নর্থ-২ নম্বর কূপে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটি থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।

আজ সোমবার ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিন চরপাতা গ্রামে এ গ্যাসের সন্ধান পায় বাপেক্স।
বাপেক্সের প্রধান প্রকৌশলী মো. আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকৌশলী মো. আলী বলেন, দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানে আন্তরিকতার সঙ্গে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে বাপেক্স এর তত্ত্বাবধানে গ্যাজপ্রমের মাধ্যমে টবগী-১, ভোলা নর্থ-২ এবং ইলিশা-১ তিনটি কূপ খনন কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করার পদক্ষেপ নেওয়া হয়।

তিনি বলেন, গত বছরের ৫ ডিসেম্বর ভোলা নর্থ-২-এর কুপ খনন কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে মাটির ৩ হাজার ৪২৮ মিটার গভীরতায় সফলভাবে কূপ খনন কার্যক্রম সম্পন্ন করে। ২৩ জানুয়ারি ভোলা নর্থ-২ কূপ ডিএসটি সম্পন্ন করে এ কুপে গ্যাস সন্ধান মেলে। এ কূপ থেকে প্রতিদিন ২০ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জানা যাবে ঠিক কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে।

এর আগে গত ৭ জানুয়ারি শাহবাজপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শনে এসে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলী জানিয়েছেন, ভোলাসহ দক্ষিণাঞ্চলে বিপুল পরিমাণ তেল-গ্যাসের সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা যাচাই করতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় তেল-গ্যাস অনুসন্ধান করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বাপেক্স)।

মো. আলী জানান, এ জরিপ কাজে ব্যয় হবে ২৬৬ কোটি টাকা। এ প্রকল্পটি অনুমোদন হলেই আগামী অর্থবছরের অক্টোবর থেকে কাজ শুরু করবে বাপেক্স।

প্রসঙ্গত, ১৯৯৪-৯৫ সালের দিকে ভোলার বোরহানউদ্দিনে প্রথম শাহবাজপুর গ্যাস আবিষ্কৃত হয়। পর্যায়ক্রমে সেখানে পাঁচটিসহ জেলার আরও চারটি স্পটে মোট আটটি কুপ খনন করে বাপেক্স। এ বছরের জুলাই মাসে আরও একটি কুপ খননের কাজ শুরু করবে বাপেক্স। এ পর্যন্ত দ্বীপজেলা ভোলায় আটটি কূপে মোট গ্যাস মজুদের পরিমান দাড়িয়েছে ১ দশমিক ৫ টিসিএফ ঘনফুট গ্যাস।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯