,

সামরিক শাসনামলে জারি করা আইন দ্রুত পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : সামরিক শাসনামলে জারি করা আইনগুলো পরিবর্তন করার বিষয়ে বিষয়ে নির্দেশনা আছে সুপ্রিম কোর্টের। আইনগুলো পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ আইনগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে সচিবালয়ে বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশনা ছিল সামরিক শাসনামলে জারি করা আইনগুলো পরিবর্তন করতে হবে। যেগুলো সামরিক শাসনামলের আইন বলে চিহ্নিত হয়েছিল, সেগুলোর পরিবর্তনের কাজ এখনো শেষ হয়নি। তবে বাকি যেগুলো আছে, সেগুলোর পরিবর্তন প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সেগুলো দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।’

কতটি আইনে পরিবর্তন বাকি আছে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমার যতদূর মনে পড়ে ১০-১২টি হবে।’

তবে সবগুলো আইন পরিবর্তনের প্রক্রিয়া চলছে বলে জানান মাহবুব হোসেন। তিনি বলেন, ‘কোনোটির কাজ থেমে নেই। দেখা গেছে এসব আইন মন্ত্রিসভায় পাস হয়ে গেছে, হয় সংসদে আছে কিংবা ভোটিংয়ের পর্যায়ে আছে।’

‘আয়কর আইন-২০২৩ পাস হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আয়কর আইন-২০২৩-এ মূলত আগের আইনটিকে সহজ করা হয়েছে। আসলে জটিলতাগুলো দূর করা হয়েছে। ব্যবসায়ীদের আয়কর রিটার্ন জমা দেওয়া সহজ করা হয়েছে। আইনটিতে ৩৪৮টি ধারা আছে। অনেক বড় আইন।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯