,

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। সোমবার সকাল পৌনে ১১টার দিকে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রশাসনের আশ্বাসে এবং কেন্দ্রীয় শ্রমিক নেতাদের নির্দেশনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে। এছাড়া এখন থেকেই যানবাহন চলাচল শুরু হবে।

এর আগে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে গতকাল রোববার ধর্মঘটের ডাক দেয়া হয়। সোমবার সকাল ৬টা থেকে শুরু হয় ধর্মঘট। সোমবার সিলেট জেলায় এবং মঙ্গলবার থেকে গোটা বিভাগে এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, আলী আকবর রাজন শ্রমিক নেতা হলেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

গত ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা ছিল। এছাড়া ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

তার জামিনের দাবিতে সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, দেড় মাস ধরে শ্রমিক নেতা রাজন কারাগারে বন্দি। তার জামিনের জন্য বারবার আবেদন করা হলেও জামিন হচ্ছে না।

তিনি আরও বলেন, এর আগে সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে সমিতির পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছে। তবুও জামিন না হওয়ায় পরিবহন কর্মবিরতির ডাক দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির