সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোন বয়সে কতটা করে ভিটামিন সি খাবেন?

নিউজ ডেস্ক : শীত বাড়তেই ঘরে ঘরে সর্দিকাশি লেগেই আছে। বাড়ির বড়রা এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হরেক রকমের ফল খেতে বলেন। নেপথ্যে যে যুক্তিটি সবচেয়ে বেশি শোনা যায় সেটি হল, ফলে প্রচুর ভিটামিন সি থাকে। বিশেষ করে অতিমারি-উত্তর কালে খাবারের তালিকায় ভিটামিন সি রাখা নিয়ে সচেতনতা বেড়েছে অনেকটাই। শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই নয়, শরীর থেকে দূষিত পদার্থ বার করতে ও ওজন কমাতেও এই ভিটামিনের জুড়ি মেলা ভার। শরীরে ভিটামিন সি-র অভাব হলে স্কার্ভির মতো রোগ হতে পারে। তাই এখন নিয়মিত খাদ্যাতালিকায় ভিটামিন সি- সমৃদ্ধ খাবার রাখেন অনেকেই।

কোন কোন খাবারে ভিটামিন সি আছে?

বেশ কিছু সবজি ও ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। প্রতিদিন যদি পাতিলেবু বা আমলকি খাওয়ার অভ্যাস থাকে, তা হলে তা শরীরের পক্ষে খুব উপকারী। ব্রকোলি দিয়ে এখন অনেকেই সালাদ বা তরকারি করে খান, এতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এ ছাড়াও পাতে রাখুন ক্যাপসিকাম। পেঁপেতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তাই কাঁচা পেঁপে এবং পাকা পেঁপে দু’টিই খেতে পারেন।

দৈনিক মাত্রা কতটা?

তবে যে কোনও খাবারেরই একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে, তার বেশি বা কম হলে উপকারী উপাদানেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে শরীরে। ভিটামিন সি-ও তার ব্যতিক্রম নয়। ব্রিটেনের ন্যাশনাল হেল্‌থ সার্ভিসের তৈরি একটি তালিকায় বয়স অনুযায়ী দৈনিক কার কতটা ভিটামিন সি প্রয়োজন, রইল তার হদিস। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স’ বা ‘আরডিএ’।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে