,

ভিক্ষার বাটি নিয়ে বিদেশে ঘুরছেন শেহবাজ: ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে একহাত নিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, শেহবাজ বিশ্বের বিভিন্ন দেশের ভিক্ষার বাটি নিয়ে ঘুরছে কিন্তু কেউ তাকে এক পয়সাও দিচ্ছে না। গতকাল রোববার তিনি এই মন্তব্য করেছেন।

স্থানীয় চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটিআই চেয়ারম্যান বলেছেন, দেখুন আমদানি করা সরকার পাকিস্তানের কী করেছে। ইমরান খান আরও বলেন, শরিফ এমনকি আলোচনার জন্যও ভারতের কাছে হাত পাতছেন কিন্তু নয়াদিল্লি বলেছে প্রথমে সন্ত্রাসবাদের সমাপ্তি ঘটাতে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের এক মিডিয়ায় শেহবাজ শরিফ ভারতের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন। সেই প্রসঙ্গ তুলেও ইমরান খান তাকে খোঁচালেন।

এ ছাড়া ইমরান খান তার ওপর হামলার বিষয়ে বলেন, আমি এখন ১০০ শতাংস নিশ্চিত শেহবাজ শরিফ স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়সাল নাসির তাকে হত্যার পেছনে দায়ী।

গত বছরে এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমের পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে দেশটির সেনাবাহিনীর শীর্ষ নেতা ও বর্তমান সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরণ মন্তব্য করে আসছেন।

 

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন