,

এলডিপির বিক্ষোভ সমাবেশ বুধবার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিএফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে আগামী ২৫ জানুয়ারি, বুধবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ওইদিন দুপুর আড়াইটায় এই কর্মসূচি পালিত হবে।

আজ সোমবার এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ। প্রধান অতিথি থাকবেন এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার বিকেলে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ। সমাবেশটি সফল করার জন্য ঢাকা মহানগর এলডিপিসহ দলের প্রত্যেকটি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেন তিনি।

বৈঠকে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোর্শেদ, অধ্যক্ষ কে কিউ স্যাকলায়েন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯