সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষিকার

news-image

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ট্রাকের চাপায় মোছা. শামীমা ইসলাম (৫০) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

শামীমা ইসলাম করমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের স্ত্রী এবং করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষিকা।

করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আলম হুসাইন বলেন, শামীমা মেয়েকে নিয়ে স্বামী ফিরোজ আহমেদের মোটরসাইকেলে করে করমদী থেকে গাংনী আসছিলেন। এ সময় তারা পশ্চিম মালসাদহ নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকটি শামীমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী ফিরোজ আহমেদ ও মেয়ে প্রাপ্তি খাতুনও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে