সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোল্টের অ্যাকাউন্ট থেকে ১২৫ কোটি টাকা হাওয়া

news-image

স্পোর্টস ডেস্ক : উসাইন বোল্টের অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই হাওয়া হয়ে গেল ১২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১২৫ কোটি টাকার বেশি। সাবেক তারকা এই দৌড়বিদের আইনজীবী লিন্টন গর্ডনের বরাতে এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম।

জানা যয়, ভবিষ্যতের সঞ্চয় হিসেবে রাখা মোটা অঙ্কের এই টাকাই খোয়ালেন বোল্ট। তার আইনজীবী জানান, অবসর নেওয়ার পর জ্যামাইকার দৌড়বিদ তার সব সঞ্চয় একটি ব্যাংকের অ্যাকাউন্টে রেখেছিলেন। সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল শেয়ারবাজারের একটি সংস্থা।

গর্ডন বলেন, ‘এমন খবর পেলে যে কেউ ভেঙে পড়বে। বোল্টের ক্ষেত্রেও এটা সত্যি। তিনি এই অ্যাকাউন্টটিকে ভবিষ্যতের সঞ্চয় হিসাবে রেখেছিলেন।’

এদিকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জ্যামাইকার আর্থিক পরিষেবা কমিশন। অর্থমন্ত্রী নাইজেল ক্লার্ক বলেন, ‘পুরো বিষয়টা ক্ষতিয়ে দেখা হবে। সব সত্যি সামনে আসবে। কী ভাবে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হল তা দেখা হবে। এই চুরির ফলে কারা লাভবান হল সেটা খুঁজে বার করা হবে। কে এই কাণ্ড ঘটল সেটা দেখতে হবে।’

এর আগে গত ১০ জানুয়ারি বোল্টকে সতর্ক করে তার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা শেয়ারবাজারের সংস্থাটি। এরপরেই ১২ মিলিয়ন ডলার হাওয়া।

৩৬ বছর বয়সী বোল্ট অলিম্পিকে ৯টি সোনার পদক জিতেছেন। ১১ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। তাকে অনেকে সর্বকালের সেরা দৌড়বিদ বলেও মনে করেন। ১০০ মিটার (৯.৫৮ সেকেন্ডস), ২০০ মিটার (১৯.১৯ সেকেন্ডস) এবং ৪০০ মিটার (৩৬.৮৪ সেকেন্ডস) রিলেতে বিশ্বরেকর্ড এখনও তার দখলে। ২০০ মিটারে চার বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড আছে বোল্টের।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে