সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক রোজিনার নথি চুরির মামলা পুনঃতদন্ত করবে পিবিআই

news-image

আদালত প্রতিবেদক : সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথি চুরির মামলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুনঃতদন্তের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

এদিন মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানীর দাখিল করা নারাজির আবেদন মঞ্জুর করেন এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন আদালত।

শুনানিকালে আসামি রোজিনা ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। এর আগে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ গত বছরের ১১ অক্টোবর রোজিনা ইসলামকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে