সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইভীর মন খারাপ কেন, জানতে চাইলেন ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মন খারাপ কেন তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১৬তম সভা শেষে সাংবাদিকদের বিফ্রিংকালে তিনি মেয়রকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন করেন।

ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জের মেয়রের মন খারাপ কেন? এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দেন সেখানে উপস্থিত নারায়ণগঞ্জের মেয়র আইভী।

আইভী বলেন, না, মন খারাপ না। এসময় মেয়রের পাশের সিটেই বসা ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। ওবায়দুল কাদেরের প্রশ্ন শুনে হাসিমুখেই উত্তর দিতে দেখা যায় আইভীকে।

এদিকে বিফ্রিং শেষে আইভীকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে দেখা যায়। মেয়র দলের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলেন, ‘সাংগঠনিক বিষয়ে আপনার সঙ্গে একটু কথা আছে। আমি কি সচিবালয়ে আসব।’ তখন ওবায়দুল কাদের বলেন, ‘আমি প্রতিদিন পার্টি অফিসে যাই। তুমি পার্টি অফিসে আসো।’

তখন মেয়র বলেন, পার্টি অফিসে প্রচণ্ড ভিড় থাকে। সাধারণ সম্পাদক বলেন, ‘তুমি পার্টির লোক, পার্টি অফিসে আসবা, ওখানে পার্টির লোকজন থাকবেই, ভিড় থাকবেই, তুমি ওখানে আসো, প্রয়োজনে আলাদা কথা বলব।’

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে