,

জাতীয় দলে আর ফেরার আশা করেন না আশরাফুল

news-image

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেট মানেই মোহাম্মদ আশরাফুলকে চিনতেন অনেকে। শ্রীলংকা থেকে ওয়েস্ট ইন্ডিজ, কিংবা কার্ডিফ, প্রতিভাবান এই বাংলাদেশ ব্যাটারের সবখানেই ছিল বিচরণ। তবে সময়ের পরিক্রমায় এখন নিজের শেষ দেখছেন এই তারকা।

আশরাফুল সবশেষ ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন। তবে তার ক্যারিয়ার শেষের পেছনে বিপিএলে ফিক্সিং কাণ্ড সবচেয়ে বড় দায় হয়ে থাকবে।

ফিক্সিং কাণ্ডে শাস্তির কাটিয়ে ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর ফিরতে পারেননি এই ডানহাতি ব্যাটার। যদিও বেশ কয়েকবারই বাংলাদেশ দলের হয়ে খেলার কথা জানিয়েছিলেন আশরাফুল। তবে সেই ভাবনা থেকে এবার সরে এসেছেন টাইগার ক্রিকেটের প্রথম এই সুপারস্টার।

টেস্ট ক্রিকেটের সবচেয়ে কনিষ্ঠতম এই সেঞ্চুরিয়ান নিজ মুখেই জানালেন জাতীয় দলের হয়ে আর খেলার স্বপ্ন দেখছেন না তিনি।

৩৮ বছর বয়সী আশরাফুল ঘরোয়া লিগে আর দুই-একটি মৌসুম খেলেই ক্রিকেটকে বিদায় বলতে চান। রোববার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটি জানান তিনি।

আশরাফুল বলেন, ‘না। এখন আর আশা করি না। এখন আমি শুধু খেলতে চাই। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি, কিন্তু যারা তরুণ আছে তারা যে বসে আছে ওইটা নিয়েই চিন্তায় আছি। আর হয়তো একটা-দুইটা সিজন খেলবো তারপর শেষ।’

অবসরের পর কি করবেন আশরাফুল। এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এখনও ওইভাবে চিন্তা করিনি কিন্তু ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার একটা খেলার অভিজ্ঞতা আছে আমি সেই জিনিসগুলো হয়তো শেয়ার করতে চাই।’

জাতীয় দলের হয়ে আশরাফুল ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ৯টি সেঞ্চুরিতে তিনি সাড়ে ৬ হাজারের ওপর রান করেছেন। পাশাপাশি স্পিন বোলিংয়ে ৪৭টি উইকেটেও পেয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড