,

সরকারি খরচে হজে গেছে ১৯১৮ জন: ধর্ম প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : গত সাত বছরে এক হাজার ৯১৮ জনকে সরকারি খরচে হজে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, সর্বপ্রথম ২০১৪ সালে সরকার নির্দিষ্ট সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানকে সর্বনিম্ন প্যাকেজ মূল্যে সরকারি অর্থে হজ পালনে সৌদি আরবে পাঠানোর কার্যক্রম চালু করে। এর মধ্যে ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে কাউকে হজে পাঠানো হয়নি।

আজ রোববার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলম। জবাবে ধর্ম প্রতিমন্ত্রী আরও জানান, ২০১৪ সালে ১২৫ জন, ২০১৫ সালে ২৬৮ জন, ২০১৬ সালে ২৮৩ জন, ২০১৭ সালে ৩৩৪ জন, ২০১৮ সালে ৩৪০ জন, ২০১৯ সালে ৩১৪ এবং ২০২২ সালে ২৫৪ জনকে হজে পাঠানো হয়।

সরকারদলীয় আরেক সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় একজন ইমাম ও একজন মুয়াজ্জিনকে পর্যায়ক্রমে সম্মানীর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে ১ হাজার ১২৮ জন ইমাম ও মুয়াজ্জিনকে সরকারিভাবে সম্মানী দেওয়ার প্রক্রিয়া চলমান আছে।

তিনি আরো বলেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকা, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জমিয়াতুল ফালাহ মসজিদ চট্টগ্রামে তিনজন খতিব, ছয়জন পেশ ইমামের বেতন-ভাতা রাজস্ব খাতভুক্ত। অর্থাৎ সরকারিভাবে দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড