সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত: গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিসহ বিরোধী দলগুলোর চলমান আন্দোলনে বাংলাদেশে আগামীতে অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ রোববার বিকেলে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত সভা হয়।

গয়েশ্বর রায় বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। কিন্তু স্বাধীন দেশে আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন অবাধ-সুষ্ঠু নির্বাচন। আর সুষ্ঠু নির্বাচনে দরকার নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকার। এ লক্ষ্যে আমরা আন্দোলনে করছি। বিরোধী দলগুলোসহ জনগণ সেই আন্দোলনে শরিক হয়েছে। হয় আমরা মরব, না হয় দাবি আদায় করব। সুতরাং আগামীতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।’

এ সময় জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে তার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, দলীয় সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতীতে সেটা একাধিকবার প্রমাণিত হয়েছে।

তিনি সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক খানের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে