,

ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া মাওলানা সাদ কান্ধলভী অনুসারী আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তি হলেন কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে আবু তাহের (৬৫)।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসেছিলেন আবু তাহের। রাত সাড়ে ৮টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।

এর আগে যারা মারা গেছেন তারা হলেন- ঢাকার গুলিস্তান বঙ্গবাজার এলাকার বোরহান উদ্দিন (৪৮), কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার আব্দুল হান্নান (৪৫), গাইবান্ধার আব্দুল হামিদ মন্ডল (৫৫), ঢাকার সাভার থানা এলাকার মফিজুল (৫৪) এবং বরগুনার মফিজুল ইসলাম (৭৫)।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯