,

বলিউডে পা রাখছেন রাভিনা কন্যা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে পা রাখছেন একরে পর এক তারকার সন্তান। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ১৭ বছর বয়সী কন্যা রাশা। বলিউডে এখন আলোচনা চলছে তাকে ঘিরেই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে রাশার। অভিষেক কাপুর তার আপকামিং সিনেমার জন্য সম্প্রতি রাশাকে সাইন করিয়েছেন।

সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। তবে জানা গেছে, বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগনকে দেখা যাবে এই সিনেমায় রাশার বিপরীতে। অজয়কেও দেখা যাবে। তিনি এই সিনেমায় একদমই একটি অদেখা লুকে ধরা দেবেন।

আমানকে নিয়ে কিছুদিন আগে থেকেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। আর এখন সব নজর পড়েছে রাশার দিকে।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালের সেরা লঞ্চ হতে চলেছে আমান-রাশা জুটি। এই দুই স্টার কিডের প্রথম সিনেমা কেমন হয় এখন সেটাই দেখার পালা।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল