,

সবাইকে আমার বিয়েতে দেখতে চাই : পূজা চেরি

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। কিছুদিন আগেই ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানকে ঘিরে তার প্রেম-বিয়ে নিয়ে নানা গুঞ্জন রটে। তবে চুপ থাকেননি পূজা, কথা বলেছেন এসব প্রসঙ্গে।

এদিকে, সম্প্রতি বধূ সাজে পূজার বেশ কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়। নতুন করে আবারও ‘বিয়ে গুঞ্জন’র পালে হাওয়া লাগে। তবে এবার আর দেরি করে নয়, তাৎক্ষণিক সেই গুঞ্জনের উত্তর দেন পূজা। গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের নানা বিষয় কথা বলেন তিনি।

সেখানে বিয়ের প্রশ্ন আসতেই পূজা বলেন, ‘আমার ও আমার পরিবারের ইচ্ছে, আমার বিয়ে খুব ধুমধামভাবে হবে। কাছের মানুষ যারা তারা সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবে। আমি সবাইকে আমার বিয়েতে দেখতে চাই।’

বধূ সাজে প্রকাশিত ছবিগুলোর কথা জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ‘মানুষ এতো বোকা হয় কেন। এতোটা বোকা হওয়া উচিৎ না। যারা বোঝার তারা ঠিকই বুঝেছে, এটা একটা ফটোশুট ছিল মাত্র। যারা ভুল বুঝেছে তাদের আমি বোকা ছাড়া কিছুই বলব না। আপাতত আমি কাজ নিয়ে ব্যস্ত আছি। আর বাইরে আর কিছুই নেই।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির