,

‘বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে’

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ব দ্রুত পরমাণু বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই বিপর্যয় এড়ানো যাবে না। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার, ভাষাবিদ ও দার্শনিক নোয়াম চমস্কি এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই বিপর্যয়ের পেছনে জলবায়ু ও অন্য সমস্যাগুলোর যৌক্তিক সমাধানে বিশ্ব নেতাদের ব্যর্থতার কারণটি সক্রিয় রয়েছে। গতকাল শনিবার রুশ গণমাধ্যম আরটি’কে দেওয়া সাক্ষাৎকারে চমস্কি এসব কথা বলেছেন।

চমস্কি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ‘ডুমস ডে ক্লক’ মধ্যরাতের দিকে এগিয়ে গেছে যা মানবতার বিলুপ্তির ইঙ্গিত দেয়। এই ক্লককে বিশ্ব মানবতার পরমাণু বিপর্যয়ের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

অ্যারিযোনা বিশ্ববিদ্যালয়ের ভাষা তত্ত্বের প্রফেসর নোয়াম চমস্কি বলেন, মানবতার জন্য প্রধান হুমকি হচ্ছে -তাদের সামনে পরমাণু যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকি রয়েছে। এছাড়া, জলবায়ু বিপর্যয়েরও ঝুঁকি রয়েছে।

তিনি বিশ্বে গণতান্ত্রিক শক্তির পতনের বিষয়টি তুলে ধরে বলেন, এ বিষয়ে গুরুত্ব সহকারে যৌক্তিক আলোচনা হওয়া জরুরি। চমস্কি আরও বলেন, গত কয়েক বছর ধরে এই তিনটি বিষয়েরই অবনতি হয়েছে। এজন্য সম্ভাব্য যে বিপর্যয় নেমে আসবে তা দ্রুতই ঘটবে এবং এড়ানো যাবে না।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির