,

বিকেল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের জন্য মেট্রোরেলের যাতায়াত সময় বাড়ানো হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যাত্রী পরিবহন করবে মেট্রোরেল। এর মধ্য দিয়ে আজ প্রথমবারের মতো ৯ ঘণ্টা চলাচল করবে ট্রেনটি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করবে।

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা।

বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের লাখো ধর্মপ্রাণ মুসলমান এতে সমবেত হয়েছেন। আজ রোববার চলছে দ্বিতীয় পর্বের ইজতেমার তৃতীয় দিনের বয়ান। বেলা ১১টার পর শুরু হবে আখেরি মোনাজাত।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি