,

শ্বশুরবাড়িতে ‘নির্যাতনে’ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

news-image

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে সুরাইয়া আক্তার (২১) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের ঠাকুর বাড়িতে এ ঘটনা ঘটে।

সুরাইয়া আক্তার ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহিদপুর গ্রামের মৃত দুলাল হোসেনের মেয়ে ও দোয়ালিয়া গ্রামের ফয়সাল মাহমুদের স্ত্রী। ফয়সাল মাহমুদ মো. আবদুল্লাহর ছেলে।

সুরাইয়ার চাচা জাকির হোসেন ও নুর আহমদ জানান, গত নয় মাস আগে দোয়ালিয়া ফয়সাল মাহমুদের সঙ্গে সুরাইয়ার বিয়ে হয়। সুরাইয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নানাভাবে নির্যাতন চালাতেন। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো এবং সুরাইয়া বাবার বাড়ি চলে যেতেন।

তারা আরও জানান, গত চার দিন আগে সুরাইয়া বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যান। এরপর থেকে স্বামীর সঙ্গে ঝগড়া চলছিল। এ ঝগড়ার জেরে গত তিনদিন তাদের ঘরে কোনো খাবার রান্না হয়নি। ওই তিনদিন না খেয়ে ছিলেন সুরাইয়া।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সুরাইয়া বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

তবে অভিযোগ অস্বীকার করে সুরাইয়ার শ্বশুর মো. আবদুল্লাহ জানান, দুপুরের ভাত খেয়ে শুয়ে ছিলেন সুরাইয়া। হঠাৎ খিঁচুনি উঠলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, এ ঘটনায় সুরাইয়ার স্বামী ফয়সাল মাহমুদ পাভেলকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান