শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শতবর্ষী বৃদ্ধার মেলেনি পরিচয়

news-image

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : গত একমাস ধরে মানুষিক ভারসাম্যহীন শতবছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধা নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের ডাক্তার ও স্টাফদের মানবিক চিকিৎসা সেবায় বৃদ্ধা মহিলাটি প্রাণে বেঁচে থাকলেও তার পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শীতে হাসপাতালের অবজারভেশন রুমের বেডে শুয়ে না থেকে মেঝেতে লেপ তোষকের বিছানায় কম্বলকে শরীরের সঙ্গে আঁকড়ে ধরে বেঁচে আছেন ওই বৃদ্ধা। তার পরিচয় খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের ইমারজেন্সি বিভাগের ইনচার্জ মোছা. শারমিন সিদ্দিকী জানান, গত বছরের ১২ ডিসেম্বর অভিভাবকহীন ওই বৃদ্ধাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে উদ্ধার করা হয়। এ সময় তার মাথায় আঘাতের পচনধরা চিহ্ন পাওয়া যায়। তার বয়স প্রায় ১০০ বছর হবে। ভারসাম্যহীন ওই বৃদ্ধা সঠিক চিকিৎসায় সুস্থ হলেও নিজের নাম ঠিকানা বলতে পারছেন না। খাবার খেতে চাইলেও ঠিকমতো খেতে পারছেন না। এমনকি দাঁড়াতেও পারছেন না। এমতাবস্থায় অভিভাবকহীন ওই বৃদ্ধার মলমূত্র পরিষ্কার করাসহ সময়মতো দেখভাল করতে গিয়ে হাসপাতালের অন্যান্য কাজ ব্যহত হচ্ছে বলে জানান ইমারজেন্সি বিভাগের এই ইনচার্জ।

এ ব্যাপারে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, এক মাস অতিবাহিত হলেও অজ্ঞাত ওই বৃদ্ধার কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে মিটিং করে অসহায় ওই বৃদ্ধার পরিচয় খুঁজে বের করার কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ওই বৃদ্ধা সুস্থ আছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদ ছাড়লেন সাহাবুদ্দিন

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন