,

ইউক্রেনে মার্কিন নেভি সিলের সদস্য নিহত

news-image

অনলাইন ডেস্ক : পূর্ব ইউক্রেনে মার্কিন নৌবাহিনীর কমান্ডো ইউনিট নেভি সিলের এক সদস্য নিহত হয়েছেন। মার্কিন নৌবাহিনী এই খবর নিশ্চিত করেছে। তবে নিহত ড্যানিয়েল সুইফট নেভি সিল থেকে পালিয়ে যাওয়া সদস্য বলে জানানো হয়েছে। তিনি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন। খবর পার্স টুডের।

মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, সুইফট ১৮ জানুয়ারি বুধবার মারা গেছেন। এর আগে তিনি রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারাত্মক আহত হন।

মার্কিন পরারাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, আমরা নিশ্চিত করতে পারি যে, ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। তবে এই বিবৃতিতে সুইফটের নাম উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে অনবরত যোগাযোগে আছি এবং সম্ভাব্য সব ধরনের কন্স্যুলার সহযোগিতা দেয়া হচ্ছে। ভিক্টিম পরিবারের সম্মান রক্ষার জন্য এই কঠিন সময়ে এর চেয়ে আমরা বেশি কিছু বলতে পারছি না।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির