শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল গুড় তৈরি কারখানার সন্ধান, অভিযানে অর্থদন্ড

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পচা গুড় জ্বাল ও রাসায়নিক পদার্থ মিশিয়ে নতুন গুড় বানানোর কারখানার সন্ধান পাওয়া গেছে। এসব গুড় স্থানীয় বাজারে রাজশাহীর গুড় হিসেবে বিক্রি করা হতো। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযানে এ কারখানার সন্ধান পাওয়া যায়।
এ সময় কারখানা সংশ্লিষ্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নষ্ট করে ফেলা হয় ১২০ কেজি ভেজাল গুড়, ১০০ কেজি ভেজাল তিললাই (কদমা)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, মিষ্টির গাদ দিয়ে গুড় তৈরি করা হচ্ছিল- এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার পৌর এলাকার উত্তর পৈরতলার ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ গুড় থেকে নতুন করে গুড় বানাতে দেখা যায়। এ ছাড়া কারখানাটিতে অননুমোদিত রং, হাইড্রোজ ও স্যাকারিন জব্দ করা হয়। কারখানার মালিক সাদেক মিয়াকে পাওয়া না যাওয়ায় তার স্ত্রী বাহিজা বেগমকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ লঙ্ঘনের অপরাধে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ জাতীয় আরও খবর

‘ভুলনীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল’ — মাসরুর রিয়াজ

বাজারে সবজির দামে অস্বস্তি

ধীরে ধীরে শক্ত অবস্থানে ফিরছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সমুদ্রের নীল জলে প্রভার ছোঁয়া, ভেসে উঠল পুরনো স্মৃতি

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনোতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর যৌক্তিকতা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশের রাজনীতি এখনো কাঙ্ক্ষিতভাবে পরিচ্ছন্ন নয়: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা, কোন পথে এগোবে রাজ্য?

অমর সৃষ্টির দীপ্তিতে আজও উজ্জ্বল রবীন্দ্রনাথ

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী