সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুরগির মালাইকারি

news-image

নিউজ ডেস্ক : মালাইকারি বলতে প্রথমেই মনে আসে গলদা চিংড়ির কথা। চিংড়ি দিয়ে মালাইকারি ঘটি-বাঙাল নির্বিশেষে সকলেরই পছন্দের একটি খাবার। তবে মাঝেমাঝে তো স্বাদ বদলের দরকার পড়ে। চেনা পদের অচেনা বদল দেখতে চিংড়ি নয়, মালাইকারি বানান মুরগি দিয়ে। রইল প্রণালী।

উপকরণ

মুরগির মাংস: ১ কেজি

নারকেলের দুধ: দুই কাপ

মিষ্টি দই: দুই টেবিল চামচ

আদা বাটা: এক চা চামচ

রসুন বাটা: এক চা চামচ

কাঁচা মরিচ বাটা: এক চা চামচ

পেঁয়াজ বাটা: দুই টেবিল চামচ

কাজুবাদাম বাটা: এক টেবিল চামচ

দারচিনি: দুই টুকরো

এলাচ: চারটি

ডিম: একটি

ময়দা: এক টেবিল চামচ

ঘি: এক টেবিল চামচ

লবন: পরিমাণ মতো

তেল: প্রয়োজন মতো

বাদামকুচি: এক চা চামচ

প্রণালী

মাংসর টুকরোগুলি ধুয়ে ভাল করে জল ঝরিয়ে রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লবন, ময়দা এবং ডিম ফাটিয়ে একসঙ্গে মাখিয়ে মিনিট দশেক ম্যারিনেট করে রাখুন।

এ বার কড়াইয়ে অল্প ঘি আর তেল গরম করে তাতে মাংসের টুকরোগুলি হালকা বাদামি করে ভেজে নিন।

ওই কড়াইয়ে পেস্তা, দারচিনি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নিন। অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে ঢাকা দিয়ে দিন। পাঁচ মিনিট পর উপর থেকে বাদাম ছড়িয়ে নামিয়ে ভাত অথবা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুরগির মালাইকারি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী