সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ আগামীকাল শনিবার তিন দিনের সফরে ঢাকা আসছেন। এটা অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গের প্রথম বাংলাদশ সফর।

আজ শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে ভ্যান ট্রটসেনবার্গ আগামী রোববার বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারত্বের ৫০ বছর পূর্তি এবং দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অর্জন অনুষ্ঠানে যোগ দেবেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক।

বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কে অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেন, ‘এ দেশ মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে দারিদ্র্য কমাতে কি করা যেতে পারে, তা বিশ্বকে দেখিয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে তার ৫০ বছরের অংশীদারত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। আমি আমার সফর এবং এই সাফল্যগুলি সরাসরি দেখার জন্য অপেক্ষা করছি।’

এ সময় তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

বাংলাদেশ সফরকালে ভ্যান ট্রটসেনবার্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন। তিনি বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পগুলো পরিদর্শনও করবেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী