,

অটোরিকশা কিনতে গিয়ে প্রাণ গেল যুবকের

news-image

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে রফিকুল ইসলাম (৩৫) নামের এক অটোরিকশা (ইজিবাইক) চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলা ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম ওই এলাকার আবুল হোসেনর (ফাগু) ছেলে। তার দুই সন্তান রয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে স্থানীয়রা রাস্তার পাশে বাঁশঝাড়ে গলাকাটা এক ব্যক্তির লাশ দেখে চিৎকার করে। এ সময় আশেপাশের লোকজন ওই ব্যক্তি রফিকুল ইসলাম বলে শনাক্ত করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

রফিকুলের স্ত্রী লাইজু বেগম জানান, রফিকুল ইসলাম কয়েকদিন আগে তার পুরাতন অটোরিকশাটি প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করেন। এরপর গতকাল বৃহস্পতিবার একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই দিন সন্ধ্যায় নতুন অটোরিকশা কেনার জন্য সব টাকা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি। আজ সকালে এলাকাবাসী বাড়ির কাছের বাঁশঝাড়ে তার স্বামীর গলাকাটা মরদেহ দেখে তাকে জানান। নতুন অটোরিকশা কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাজাহান আলী বলেন, রফিকুল ইসলামের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির