,

হলিউডে অভিষেক আলিয়ার, এক ঝলকেই তুঙ্গে উন্মাদনা

news-image

বিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বানশালির সিনেমাতে প্রথমবারের মতো কাজ করেই সাফল্য পেয়েছেন আলিয়া ভাট। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমাতে তার অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনি ছবিও বক্স অফিসে ব্যবসাসফল। এবার ভক্তদের নতুন খবর দিলেন আলিয়া। হলিউডের সিনেমাতে দেখা যাবে তাকে।

নেটফ্লিক্সের স্পাই থ্রিলার সিনেমাটির নাম ‌‘হার্ট অব স্টোন’। সিনেমাটি পরিচালনা করছেন টম হারপার। সিনেমাতে আলিয়ার সঙ্গে আরও দেখা যাবে জনপ্রিয় অভিনয়শিল্পী গ্যাল গ্যাডট ও জেমি ডরনানকে। এটিই হলিউডের কোনো সিনেমায় তার প্রথম অভিনয়।

২০২২ এর মাঝামাঝি ছবির শুটিং শেষ করেন তিনি। শুধু তাই-ই নয়, অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন ‘ডার্লিংস’ খ্যাত এ অভিনেত্রী। এ বার শুধু সিনেমা মুক্তির অপেক্ষা। চলতি বছরের আগস্ট মাসে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘হার্ট অফ স্টোন’।

গত বুধবার রাতে সেই সিনেমার ঝলক প্রকাশ করল স্ট্রিমিং সংস্থা নেটফ্লিক্স। শুধু ‘হার্ট অফ স্টোন’ই নয়, ২০২৩ সালে একাধিক গুরুত্বপূর্ণ সিনেমা মুক্তির ঘোষণা করে ভিডিও পোস্ট করে নেটফ্লিক্স। যে তালিকায় রয়েছে ‘এক্সট্র্যাকশন ২’, ‘মার্ডার মিস্ট্রি ২’, ‘ড্যামসেল’-এর মতো সিনেমাও। তবে সব হলিউড তারকার ভিড়েও নজর কেড়েছেন আলিয়া।

আগেই প্রকাশ্যে এসেছিল সিনেমাতে আলিয়ার লুক। এবার নেটফ্লিক্সের শেয়ার করা ভিডিওতে কেয়া ধাওয়ান হিসেবে আলিয়াকে দেখতে পেয়ে উন্মাদনা অনুরাগীদের মধ্যে। ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘হার্ট অফ স্টোন’। সিনেমা মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলিউডের এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রীর ভক্তকূল।

উল্লেখ্য, সম্প্রতি করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার দিল্লি অংশের শুটিং শেষ করেছেন আলিয়া। এ সিনেমাতে আরও অভিনয় করেছেন রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির