,

গির্জায় বিয়ের অনুমতি পাবে না সমকামীরা

news-image

অনলাইন ডেস্ক : চার্চ অব ইংল্যান্ড ঘোষণা দিয়েছে, সমকামীরা গির্জায় গেলে ঈশ্বরের আশীর্বাদ পাবেন, কিন্তু সেখানে বিয়ের জন্য অনুমতি মিলবে না। গত পাঁচ বছর ধরে তর্ক-বিতর্কের পর এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিল ব্রিটিশ চার্চ।

জনসাধারণের ভালোর জন্য সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে এমন ঘোষণার পর জানান ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। তিনি বলেন, অনেকের কাছে এটি গ্রহণযোগ্য মনে হতে পারে, আবার অনেকেই মনে করতে পারেন এটি যথেষ্ট নয়।

জাস্টিন ওয়েলবি আরও বলেন, যৌন সম্পর্ক ও বিয়ের ব্যাপারে সিদ্ধান্তটির চার্চ অব ইংল্যান্ডের দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যকে প্রতিফলিত করে। আমি সেই বৈচিত্র্যে আনন্দিত। আমাদের গির্জায় এ সিদ্ধান্তটি বাস্তবায়নের উপায়কে আমি স্বাগত জানাই।

ব্লুমবার্গ বলছে, গত মঙ্গলবার সমকামী বিয়ে ও যৌনতা নিয়ে বিভিন্ন বিষয়ে সুপারিশ চূড়ান্ত করতে বৈঠকে বসে গির্জার বিশপরা। বৈঠকে উঠে আসা প্রস্তাবগুলো নিয়ে তারা আগামী ৬ থেকে ৯ ফেব্রুয়ারি বিস্তারিত আলোচনা করবেন। এরপর সেগুলো গির্জার আইন প্রণয়ন সংস্থা জেনারেল সিনাডে তোলা হবে।

কিন্তু তার আগেই গির্জায় সমকামীদের বিয়ে ব্যাপারে ‘না’ জারি করা হয়। তবে, সমকামী দম্পতিরা গির্জায় গিয়ে প্রার্থনাসহ অন্যান্য আনুষ্ঠানিকতায় যোগ দিতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির