,

ওয়াজ শুনতে বের হওয়া শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে গতকাল বৃহস্পতিবার রাতে ঘর থেকে বের হয়েছিল আবু বক্কার আনন্দ (১২)। রাতে আর বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পরে আজ শুক্রবার সকালে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া উত্তরপাড়ায় সেচপাম্পের ঘরে মিলল তার রক্তাক্ত মরদেহ। নিহতের চোখে ও অন্ডোকষে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আবু বক্কার আনন্দ গজারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে চর চিলগাছা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের বাবা রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বক্কারকে তার বন্ধু ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। সকালে সেচপাম্পের ঘরের মধ্যে তার ছেলের মরদেহ দেখে স্থানীয় কৃষকরা খবর দেয়।

তিনি বলেন, ‘সেচপাম্পটি আমরা ভাড়া নিয়ে চালাই। এ কারণে ওই সেচপাম্পের ঘরের চাবিটা আমার ছেলে আবু বক্কারের কাছেই থাকত।’

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নান্নু খান বলেন, শিশুটির চোখ দিয়ে রক্ত ঝরছে এবং অন্ডোকোষও রক্তাক্ত রয়েছে। আলামত সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিন বিভাগ কাজ করছে। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ