,

মেসি-রোনাল্ডোর সঙ্গে মাঠে অমিতাভ বচ্চন

news-image

স্পোর্টস ডেস্ক : তারকা ফুটবলার লিওনেল মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সাক্ষাৎ করলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে এই তারকা ফুটবলারদের মুখোমুখি হন অমিতাভ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অমিতাভ লিখেন ‘রিয়াদে অবিশ্বাস্য একটি সন্ধ্যা! ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, এমবাপ্পে, নেইমার এক সঙ্গে খেলেছেন। উদ্বোধনী ম্যাচে আমন্ত্রিত অতিথি। পিএসজি ভার্সেস রিয়াদ সিজন অবিশ্বাস্য!’

এ ভিডিওতে দেখা যায়, মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন নেইমার, এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিসহ অন্য ফুটবলাররা। একে একে সবার সঙ্গে হাত মেলান অমিতাভ বচ্চন। তবে মেসির সামনে গিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে অমিতাভকে কিছু একটা বলতে দেখা যায়। প্রিয় ফুটবলারদের সঙ্গে প্রিয় অভিনেতাকে দেখে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা।

গতকাল রাত ১১টায় রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়াদ সিজন টিমকে ৫-৪ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচে সর্বোচ্চ ২টি গোল করেছেন রোনালদো। এ জন্য তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯