,

ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গাড়িতে সিটবেল্ট না পরার জন্য ক্ষমা চেয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রচার অভিযানের ভিডিও করার সময় গাড়িতে সিটবেল্ট না পরে বসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঋষি সুনাকের একজন মুখপাত্র বলেছেন, উত্তর-পশ্চিম ইংল্যান্ডে সফরের সময় সরকারি গাড়ির পেছনে বসে ইনস্টাগ্রামে মেসেজ রেকর্ড করার সময়ে ভুলবশত সিট বেল্ট পরতে ভুলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে ওই ঘটনা মোটেও ইচ্ছাকৃত নয়।

জেমি ডেভিস নামে ওই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন যে, এটি ভুল ছিল। এজন্য তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বিশ্বাস করেন যে, গাড়িতে প্রত্যেকের সিট বেল্ট পরা উচিত।

এমন ঘটনায় ঋষি সুনাকের বিরুদ্ধে সমালোচনা ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিরোধীদল লেবার পার্টিও সমালোচনায় মেতেছে।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, গাড়ি চলাকালীন সিট বেল্ট পড়তে ব্যর্থ হলে তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ সংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ঋষি সুনাক।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির