,

পুলিশের সেই ৪০ কর্মকর্তাকে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পাওয়া সেই ৪০ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবুদল্লাহ আল-মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৯ জানুয়ারির মধ্যে তাদের বর্তমান কর্মস্থল ত্যাগ করতে হবে। ওই সময়ের মধ্যে কর্মস্থল ত্যাগ না করলে ৩০ জানুয়ারি তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

তবে যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

এর আগে গত ১০ জানুয়ারি পুলিশের ওই ৪০ জন পরিদর্শককে বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি